শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ভুয়া চিকিৎসক রঞ্জিত বিশ্বাসের ৩ মাসের জেল

মুকসুদপুরে ভুয়া চিকিৎসক রঞ্জিত বিশ্বাসের ৩ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক: মুকসুদপুর এক ভুয়া চিকিৎসকে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে খান্দারপাড়া বাজারে মহামায়া ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রেজিষ্ট্রেশন ছাড়া প্রেসক্রিপশন প্যাড ব্যাবহার, রোগী দেখা, যোগ্যতা ছাড়া গুরুতর অপারেশন করাসহ বিবিধ অপরাধে ভুয়া চিকিৎসক রঞ্জিত বিশ্বাসকে ৩ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। রঞ্জিত বিশ্বাস বহুগ্রাম ইউনিয়নের দুর্বাশুর গ্রামের ধীরেনদ্রনাথ বিশ্বাসের ছেলে। তিনি বহুগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রায়হান ইসলাম ইসলাম শোভন এবং উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নুর অভিযানটি পরিচালনা করেন।
প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ভুয়া চিকিৎসক সজল বালা কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com