বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা মেজবাহ’র জনসংযোগ

মুকসুদপুরে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা মেজবাহ’র জনসংযোগ

বাদশাহ মিয়া: গোপালগঞ্জের মুকসুদপুরে আগামী জাতীয় নির্বাচনকে সামানে রেখে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ নিজ   এলাকায় জনসংযোগ করেছেন।

শনিবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে উপজেলার মহারাজপুর ইউনিয়নের রাজার বাজার থেকে জনসংযোগ শুরু করেন। এরপর লোহাচুড়া  নতুন বাজারসহ কয়েকটি বাজারে  জনসংযোগ করেন।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু, বিএনপি নেতা হাবিব জান মিয়া, জাহিদুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন বিএনপি নেতা জামাল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময়  এডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ দলীয় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বাজারে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।স্থানীয় নেতৃবৃন্দের খোজ খবর নেন।

দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান।আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com