শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মিথ্যা সংবাদের জেরে জেলা বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

মিথ্যা সংবাদের জেরে জেলা বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

মিথ্যা সংবাদের জেরে জেলা বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

দিঘলিয়া প্রতিনিধি:দিঘলিয়া জেলা বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান রানার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সম্মেলন করেছেন।

শনিবার (২ নভেম্বর) বিকেলে দিঘলিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

গত ১৯ অক্টোবর দৈনিক বঙ্গ পত্রিকায় আমার নামে  অনিয়ম,দুর্নীতি ,চাঁদাবাজি,দখলদারিত্ব ও স্থানীয় আওয়ামী লীগের সাথে আতাত করে কার্যক্রম পরিচালনা যে সংবাদটি আমাকে জড়িয়ে প্রকাশিত হয়েছে । যা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

ছাত্র জীবন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন ,ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনে রাজপথে সম্মুখ যোদ্ধা হিসাবে ছিলেন।

রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এহেন কাজ করা হয়েছে দাবি করে তিনি বলেন,

গেল ৫ আগস্ট  সরকার পতনের পরে মোশারফ হোসেন ও তার পুত্র আবিদ আজাদের নেতৃত্বে দিঘলিয়া প্রেস ক্লাবে  ভাঙচুর ও লুটপাট করে।

এ ঘটনায় প্রতিবাদ করায়  ক্ষিপ্ত হয়ে জীবননাশের হুমকি এবং ভূমিদস্যু আখ্যা দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।

১৯৮৮ সালে থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত সেই থেকে অদ্য অবদি বিএনপির  বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে ৩৫ বছর দায়িত্ব পালন করে যাচ্ছি বলেন তিনি।

এছাড়াও স্বৈরাচার হাসিনা সরকার আমলে একাধিকবার মামলা- হামলা ও জেল জুলুমের শিকার হয়েছি।

খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ পারভেজ সাজ্জাদ বাবলা,   উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  মোল্যা মনিরুজ্জামান, সেনহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আসাদুজ্জামান, মো. জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায় কুদর ই-ইলাহী স্পিকারসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com