রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী

সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: সন্ত্রাসীদের হাতে নিহত নির্ভীক সাংবাদিক ও সমকাল নিজস্ব প্রতিবেদক প্রয়াত গৌতম দাসের আজ ১৯তম মৃত্যু বার্ষিকী।
রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদী গ্রামে গৌতম দাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে অংগ্রহণ করেন ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের ভাঙ্গা প্রতিনিধি অজয় দাস, কালের কন্ঠের দিলীপ দাস, সমকালের সাইফুল ইসলাম শাকিল, দৈনক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম, ফরিদপুর অঞ্চলের ক্রাইম রিপোর্টার মারিয়া ইসলাম প্রমুখ। এছাড়াও দিনটি উপলক্ষ্যে ফরিদপুর শহর ও গৌতমের গ্রামের বাড়ি ভাঙ্গায় নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে। ২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয়জন আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com