শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
এলাকা ভিত্তিক গণ শুনানীর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে- সৈয়দা রিজওয়ানা হাসান

এলাকা ভিত্তিক গণ শুনানীর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে- সৈয়দা রিজওয়ানা হাসান

সিরাজগঞ্জ প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এখন থেকে এলাকা ভিত্তিক গণ শুনানীর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে। এরইমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নদী তীরবর্তি শিল্পপার্ক ইকোনমিক জোনসহ যেকোন ধরণের মিল কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে পানি দূষণ না হয় সে বিষয়ের উপর বিশেষ নজর দিতে হবে। নদীতে জেগে ওঠা চরগুলোতে ভাঙ্গন কবলিত বা গৃহহীন মানুষকে অগ্রাধিকার দিতে হবে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com