শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ডিএনসিসির অভিযানে জব্দ ৭৮টি অটোরিকশা নিলামে ১০ লাখ টাকায় বিক্রি

ডিএনসিসির অভিযানে জব্দ ৭৮টি অটোরিকশা নিলামে ১০ লাখ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক: প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে মিরপুরে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর ) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করা হয়৷ দুপুর হতে শুরু হওয়া এই অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ৭৮টি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে মোট ৩১৫টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত ৭৮টি অটোরিকশা এবং
৩১৫টি ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ লক্ষ ০৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, ‘বর্তমান সময়ে ঢাকা শহরের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অনেক বেড়ে গেছে।
প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com