শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে কাশিয়ানীতে খিচুড়িভোজ

ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে কাশিয়ানীতে খিচুড়িভোজ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়িভোজের আয়োজন করেছে যুবকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে দু’শতাধিক লোকের জন্য খাবারের আয়োজন করা হয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশের বংশোদ্ভূত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু। এছাড়া হিমু যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বারও। হিমুর অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন। স্থানীয় যুবসমাজের আয়োজনে গিয়াস উদ্দিনের বাড়িতেই এ খিচুড়ি রান্না করা হয়।

মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পে বন্ধু। সে আমাকে কথা দিয়েছিল-ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা যুবকরা এই খিচুড়ি ভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত ও গর্বিত।’

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে এ বিজয় অর্জন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com