বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলা বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে । কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো:সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে শোভাযাত্রাটি স্থানীয় পৌর পার্ক হতে বের হয়ে গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে বাজার ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য ডা.কেএম বাবর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য অ্যাড.ইন্তেখাব আলম সেলিম, অ্যাড.তৌফিকুল ইসলাম, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, জিয়াউল কবীর বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, কোটালিপাড়া উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবুল বাশার হাওলাদার, কোটালিপাড়া উপজেলা বিএনপি নেতা অলিয়ার রহমান,গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাচিবুর রহমান হাচিব, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ,জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মো:ইমরান ইভান আলী প্রমুখ। শোভাযাত্রার পূর্বে পৌর পার্কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো:সেলিমুজ্জামান সেলিম। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য অ্যাড.তৌফিকুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com