শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মাদারীপুরে লাঠিসোঁটা নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মাদারীপুরে লাঠিসোঁটা নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মাদারীপুর প্রতিনিধি : আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক সমাবেশের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে মাদারীপুরের রাজৈর ও কালকিনিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর)  দুপুরে রাজৈর উপজেলার বেপারীপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব মিয়ার সভাপতিত্বে সাবেক উপজেলা বিএনপি নেতা আবুল, রাজৈর পৌর ছাত্রদল নেতা আরিফ খালাসীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

এরআগে শনিবার রাতে কালকিনি উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাজার থেকে শুরু করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে ভূরঘাটা বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন। কালকিনি উপজেলা যুবদলের যুগ্ন-সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বেপারী, কালকিনি পৌর যুবদলের সহ-সভাপতি আঃ জব্বার হাওলাদার, কালকিনি উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী শামিম মোল্লা, সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম বেপারী, ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-সাধারন সম্পাদক আলীম হাওলাদার, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাব্বত বেপারী, তরুণ দলের সভাপতি আলামিন মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরাসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com