বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মাদারীপুরে খাদে পড়ে ভ্যানচালক নিহত

মাদারীপুরে খাদে পড়ে ভ্যানচালক নিহত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন ঘরামী (৩৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে ডাসার উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক বরিশাল আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার শশিকরে যাত্রী রেখে খালি ভ্যান নিয়ে ফিরছিলো স্বপন। পথিমধ্যে উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে ভ্যানটি উল্টে পড়ে যায়। এসময় খাদে ছিটকে পড়ে ওই ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সরস্বতী শিকদার জানান, আমাদের বাড়ীর পাশে রাস্তা থেকে পুকুরে হঠাৎ ভ্যান পড়ার শব্দ শুনে ছুটে যাই। এসময় ভ্যান চালককে খাদে পড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়রা তাকে খাদ থেকে রাস্তায় তুলেন। ততক্ষণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

ডাসার থানার ওসি মো. মাহমুদ-উল হাসান বলেন, স্বপন ঘরামী নামে এক ভ্যানচালক ভ্যান উল্টিয়ে পুকুরের খাদে পড়ে নিহত হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com