বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার

মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার

মাদারীপুর প্রতিনিধি: রাজৈরে মাদক কারবারি স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার-৪” শিরোনামে ৪ জনের ছবিসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এরমধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাখুল্লা গ্রামের মৃত আলম ফকিরের ছেলে আনোয়ার ফকির ছিলেন ব্যাংক ঋণ খেলাপি মামলায় ১ মাসের কারাদণ্ড এবং ১ লক্ষ ৫৪ হাজার ৬৫১ টাকা অর্থদণ্ড সাজাপ্রাপ্ত আসামি।

তাকে গত ১২/১১/২০২৪ ইং তারিখে গ্রেপ্তার করে রাজৈর থানার পুলিশ। ভুলক্রমে রাজৈর থানা থেকে দেওয়া তথ্য ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারদের সঙ্গে তার তথ্যও সংযুক্ত হয়ে যায়।

এতে প্রকাশিত সংবাদে তাকেও মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করা হয়। বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য; মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্নস্থানে বুধবার (১৩ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী ও সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ঘোষালকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী বাদশা শেখ (৬০) ও তার স্ত্রী ফিরোজা বেগম (৫০) এবং মাদক মামলায় পলাতক আসামি হোসেনপুর ইউনিয়নের তাতিকান্দা গ্রামের আয়নাল বেপারীর ছেলে মান্নান বেপারী ও ব্যাংক ঋণ খেলাপি মামলায় সাজাপ্রাপ্ত আসামি আমগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাখুল্লা গ্রামের মৃত আলম ফকিরের ছেলে আনোয়ার ফকির।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com