শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলার শস্যভান্ডার হিসাবে একসময় বরিশালের খ্যাতি ছিলো। পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে বরিশালকে।এ অঞ্চলের কৃষি বিজ্ঞানী, কৃষি কর্মকর্তা ও কৃষকদের আন্তরিকভাবে একযোগে কাজ করতে হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বিকেলে বরিশাল খামার বাড়িতে কৃষি তথ্য সার্ভিস বরিশালের আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সে জন্য খাদ্যমূল্য একটু বৃদ্ধি পেয়েছে। এখানে সরকারের কোনো হাত নেই।

তিনি বলেন, কৃষি কর্মকর্তাদের সরাসরি জনগণের সঙ্গে কাজের সুযোগ রয়েছে। জনগণের অন্যতম মৌলিক চাহিদা খাদ্য। সে খাদ্য উৎপাদন বৃদ্ধির সঙ্গে কৃষি কর্মকর্তারা ওতপ্রোতভাবে জড়িত। তারা আরো আন্তরিকভাবে কাজ করলে খাদ্য উৎপাদন আরো বাড়বে।

মতবিনিময় সভায় উপদেষ্টা কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন-সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com