বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
গোপালগঞ্জে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ

গোপালগঞ্জে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এমএইচ খান মঞ্জু শুক্রবার সকাল ১০টায় শহরের লঞ্চঘাট এলাকায় লিফলেট বিতরণ শুরু করেন। দুই ঘণ্টা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে লিফলেট বিতরণ শেষ হয়।

এ সময় সাবেক এমপি এম এইচ খান মঞ্জু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীদিনে যদি আল্লাহ ক্ষমতায় আনেন তাহলে তিনি ৩১ দফা বাস্তবয়ন করবেন।

আমাদের জাতির জন্য ভবিষৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে, আর কেউ কখনও কোন অন্যায় করার সাহস পাবে না। আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না। আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে না।

এসময় গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর অহিদুল হক মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন, বিএনপি নেতা মেহেদী হাসান, ঝান্টু খান’সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com