বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
সাংবাদিক হায়দারের কুশপুত্তলিকা দাহ

সাংবাদিক হায়দারের কুশপুত্তলিকা দাহ

বাদশাহ মিয়া: বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিমের বিষয়ে অভিযোগের পাহাড় শিরোনামে সংবাদ প্রকাশে সাংবাদিক হায়দার হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে মুকসুদপুর সদর বাজারে সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগ নেতা হায়দার হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ সময় হায়দার হোসেনের বিরুদ্ধে একটি মিছিল সদর বাজরের চৌরঙ্গি মোড়ে এসে জড়ো হয়। ইঞ্জিন চালিত ভ্যানে হায়দারের প্রতিকী ছবি নিয়ে নানা স্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিকী এ ছবিতে জুতা নিক্ষেপ করতেও দেখা যায় । পরে কুশপুত্তলিকা দাহ করা হয়।

পাক্ষিক মুকসুদপুর সংবাদ’ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে মুকসুদপুর সংবাদ এর সম্পাদক হায়দার হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে মুকসুদপুরে উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতা কর্মীরা।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, হায়দার হোসেন আওয়ামী লীগের দালাল ছিলো। সেলিম ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে। যে কারনে তাকে আজ থেকে মুকসুদপুর অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
উপজেলা বিএনপির পূর্ব নির্ধারিত ৩১ দফার লিফলেট বিতরণ করে সেলিমুজ্জামানের পক্ষে আসন্ন নির্বাচনে ভোট প্রার্থনা করা হয়।

উল্লেখ্য- এর আগে গত ১৬ নভেম্বর পাক্ষিক মুকসুদপুর সংবাদ পত্রিকায় ‘বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com