বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
পর্যটন মৌসুমেও সেন্টমার্টিন যাওয়ার জাহাজ চালু হয়নি

পর্যটন মৌসুমেও সেন্টমার্টিন যাওয়ার জাহাজ চালু হয়নি

কক্সবাজার সংবাদদাতা : পর্যটনের ভরা মৌসুমেও চালু হয়নি সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ। ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকলেও কিছু বিধি-নিষেধ দিয়েছে প্রশাসন। এছাড়া নৌ ঘাট নির্দিষ্ট না করায় জাহাজ ছাড়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে বিপাকে পড়েছেন সেন্টমার্টিনবাসী এবং পর্যটন খাত সংশ্লিষ্টরা।

পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, ভরা মৌসুমেও দ্বীপে যাতায়ত করতে না পারায় পর্যটন শিল্পে এর প্রভাব পড়েছে। মিয়ানমারে চলমান সংঘাতে গত বছরের ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর চলতি বছরের জানুয়ারিতে উখিয়ার ইনানীর নৌ বাহিনীর ঘাট থেকে দু’টি জাহাজ চালু হয়, তবে কয়েকদিন পরেই তাও বন্ধ করে দেয়া হয়। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নভেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে পারবেন পর্যটকেরা। কিন্তু প্রশাসনিক বিধি নিষেধের কারণে এখনও সেখানে যেতে পারছেননা পর্যটকরা। এমন পরিস্থিতিতে সেন্টমার্টিনে পর্যটক সীমিত করণসহ বিভিন্ন বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার এবং সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটসহ সংশ্লিষ্টরা।

সম্প্রতি কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন তারা। এখন ভরা মৌসুমে দ্বীপে যাতায়ত করতে না পারার প্রভাব পড়েছে জেলার গোটা পর্যটন শিল্পে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

এদিকে, জেলা প্রশাসন বলছে, সেন্টমার্টিনের পর্যটন বিষয়ে ৬ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। শিগগিরই জাহাজ চলাচল শুরু করার পাশাপাশি সেন্টমার্টিন যেতে হলে পর্যটকদের বিধিনিষেধের আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com