রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
বিবেকের তাড়নায় ছাত্র আন্দোলনে নিহতের মায়ের খোঁজখবর নিতে এসেছি- ঢাকার বিভাগীয় কমিশনার 

বিবেকের তাড়নায় ছাত্র আন্দোলনে নিহতের মায়ের খোঁজখবর নিতে এসেছি- ঢাকার বিভাগীয় কমিশনার 

ফরিদপুর প্রতিনিধি: নিহতদের জীবনে বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। তাই ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবারের খোঁজখবর নিতে আসা। কোন আনুষ্ঠানিক সফর নয়, নিজের বিবেকের তাগিদে শহীদের মায়ের খোঁজ খবর নিতে এসেছি।

ফরিদপুরে দুটি উপজেলার বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আজ সোমবার সন্ধ্যায় ফরিদপুর পৌরসভার  গোয়ালচামচ মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা নিহত জান শরীফ মিঠুর(৪৫) পরিবারের খোঁজখবর নিতে এসে তিনি এসব কথা বলেন।  এ সময় বাড়ির আঙ্গিনায় পারিবারিক কবরস্থানে নিহত মিঠুর কবর জিয়ারত করেন তার আত্মার শান্তি কামনা করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিঠুর বৃদ্ধ মাকে শান্তনা দেন এই কর্মকর্তা। তার সাথে কথা বলে সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন।

বিভাগীয় কমিশনার আরো বলেন, আন্দোলনের সময় সারা বাংলাদেশে নিহত ও আহত পরিবারের পূর্নবাসনের লক্ষ্যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকার নিহত ও আহতদের তালিকা অনুযায়ী সহযোগিতা করছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়াছিন কবিরসহ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় ছাত্ররা ও জেলা  প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

গত ১৯শে জুলাই ঢাকার বশ্রীতে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে জান শরীফ মিঠু (৪৫) নিহত হয়।

বাবা মারা যাবার পর দুই ভাই বোনের মধ্যে নিহত মিঠু ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। স্বামী ও সন্তান হারানোর পর নিহত মিঠুর মা অনেকটা অসহায় হয়ে পড়ে।

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় জেলার ৭ জন নিহত হয়। যাদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায়। ৫ আগস্ট ফরিদপুর শহরে থানার মোড় এলাকায় পুলিশের গুলিতে একজন নিহত হয়।  এছাড়া ফরিদপুরে ৯৪ জন আহত তালিকা তৈরি করা হয়েেছ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com