শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ৫ বছর পর গ্রেপ্তার

ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ৫ বছর পর গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে গৃহবধূ মনিরা হত্যা মামলায় ওবায়দুর মোল্লা (৩৫) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবাসীর স্ত্রী কে প্রেমের ফাদে ফেলে হত্যা করে দীর্ঘদিন পালিয়ে ছিল।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে জেলার সদরপুর উপজেলার এলাকা থেকে থানা পুলিশ ওবায়দুরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওবায়দুর বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ মার্চে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের প্রবাসী আফসার মোল্যার স্ত্রী মনিরা বেগমের (৩০) মরদেহ বাড়ির পাশের গম ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত মনিরা বেগমের ভাই রবিউল মোল্যা বাদী হয়ে ঘটনার পরদিন বোয়ালমারী থানায় একই গ্রামের ওবায়দুর মোল্যাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৮। মামলায় চলতি বছরের ২৪ মার্চ ৩০২ ও ২০১ এর (৩৪) ধারায় ওবায়দুর মোল্যাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

জানা যায়, নিহত মনিরার স্বামী প্রবাসে থাকার করণে ওবায়দুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা চাচি-ভাতিজা। প্রেমের সম্পর্ক ফাটল ধরার জেরে ২০১৯ সালের ১৫ মার্চ মনিরাকে হত্যা করে বাড়ির পাশের গম ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যান ওবায়দুর।

আসামিকে গ্রেপ্তার অভিযানের বিষয়ে সদরপুর থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল মোতালেব জানান, হত্যা মামলায় ওবায়দুর অপরাধী হিসাবে শনাক্ত হয়। হত্যাকাণ্ডের পর থেকে পাঁচ বছর আত্মগোপনে ছিলেন আসামি। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওবায়দুরকে সদরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফাঁসির আসামি ওবায়দুরকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেয়ন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com