শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া আটক

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া আটক

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
আটক সালাহউদ্দিন মিয়া মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সকালে এ সভায় যোগ দেন ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন মিয়া । উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মিটিং শেষ করে ইউপি চেয়ারম্যান নিচে নামলে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
এব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা কামালের কাছে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়ার আটকের বিষয়ে জানতে চাইলে তিনি আটকের সত্যতা স্বীকার করেন। তবে কি মামলায় তাকে আটক করা হয়েছে, এই রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।
উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে সালাহউদ্দিন মিয়া মহারাজপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফ আলী আশু মিয়ার বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com