বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
গোপালগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

গোপালগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভার শুরুতে সকল শহিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কুমার দাস, অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, আহত বীর যোদ্ধা মো. রাজু তালুকদার, হামীম বিশ্বাস, শহিদ রথীনের ভাবী মাধুরী বাড়ৈ, সাংবাদিক মিজানুর রহমান বুলু।

সভা শেষে শহিদদের রুহের মাগফিরত কামনায় বিশেষ দোয়া ও শহিদ এবং আহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com