রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

নিজস্ব প্রতিবেদক: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের দেড়শত তরুণ-তরুণী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা’য় কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক ড. মো: আশরাফুর রহমানের নেতৃত্বে এ অঙ্গীকার করে।

এর আগে আশরাফুর রহমান মাদকমুক্ত সমাজ গড়ার ওপর মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কবির হোসেন সরদার এবং স্কাউটসের ময়মনসিংহ বিভাগ রোভার নেতা প্রতিনিধি অধ্যাপক এ. কে. এম. সামসুজ্জামান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে এবং শিক্ষার্থী সিলমন আহমেদ ও সাজ্জাদুল ইসলামের উপস্থাপনায় সিনিয়র তথ্য অফিসার শেখ মো: শহীদুল ইসলাম মূল নিবন্ধ এবং শিক্ষার্থী প্রতিনিধি খোকন মিয়া তারুণ্যদীপ্ত বক্তব্য উপস্থাপন করেন।

সভার আয়োজক তথ্য অফিসের পরিচালক মীর আকরাম তরুণদেরকে মেধাচর্চা, নৈতিক দৃঢ়তা এবং মানুষের প্রতি সৌজন্য ও সম্মান ধারণ করে জীবন গড়ার আহবান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com