শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে সরকারি জায়গা দখল নিয়ে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক

মুকসুদপুরে সরকারি জায়গা দখল নিয়ে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক

নিজস্ব প্রতিবেদক:  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের পাশে বনগ্রাম বাজার এলাকায় সরকারি জায়গা দখলে নিয়ে দোকানঘর দুই ইউনিয়নের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় সরকারি জায়গায় দোকান তোলা নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়।

পাঁচ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বনগ্রাম, আইকদিয়া ও এর আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় পাশের ইউনিয়ন মোচনার আইকদিয়া গ্রামের শওকত সিকদার ও তার লোকজন জোর করে দোকানঘর তুলতে গেলে মহারাজপুর ইউনিয়নের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে দুই ইউনিয়নব্যাপী সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তারা জানায়, এই দুই ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালালেও উভয় পক্ষ তাদের সংঘর্ষ চালিয়ে যায়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত অন্তত ৪০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর হাসপাতাল এবং মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাকীরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

এদের মধ্যে, মুকসুদপুর ১০০ সয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আহতদের মধ্যে ভর্তি রয়েছেন, মানিক সিকদার, দেলায়ার মোল্লা মনির মাতুব্বর রইছ শেখ রাকিবুল ইসলাম, আনোয়ার হোসেন এবং রিদয় শেখ। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com