রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ব্যাবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুকসুদপুরে ব্যাবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার গোলাবাড়িয়া গ্রামের আব্দুল হক শেখের ছেলে ব্যাবসায়ী রইস উদ্দিন (গঞ্জর) শেখের, বরইতলা-টেংরাখোলা সড়ক সংলগ্ন দোতলা বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বাড়ির মালিক গঞ্জর শেখ বলেন, তার নিজ বাড়ির নিচ তলায় ভাড়াটিয়া স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে প্রথমে বেধে রেখে দোতলায় ওঠে ডাকাত দল। প্রায় ১০/ ১২ জনের একটা দল দেশীয় অস্ত্রসহ তাদের জিম্মি করে ঘরের এক রুমে বেধে রাখে।

এ সময় নগদ ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা এবং সাড়ে চার ভরি স্বর্ণালংকারসহ বিদেশী দামি দামি পোশাক নিয়ে যায়। চিৎকার দিয়ে লোক জড়ো করার আগেই এ সময় সড়কের পাশে থাকা মাইক্রোবাসে করে আসা ডাকাত দল পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, আমিসহ সহকারী পুলিশ সুপার ও মুকসুদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান স্যার ঘটনাস্থল পরিদর্শন করছি, এটা চুরি না ডাকাতি পরে জানানো যাবে। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com