শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

বাংলার নয়ন সংবাদঃ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।

সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন সেক, উপজেলা সাব-রেজিষ্টার নাজমীন জাহান, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার জাকিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার শতাব্দী বিশ্বাস প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com