বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশু হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশু হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে এক স্কুলছাত্রকে রাতের আঁধারে ধরে নিয়ে জ্যান্ত কবর দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে শহরের আলীপুরে অবস্থিত একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই ছাত্রের পরিবার।

সংবাদ সম্মেলনে ফরিদপুর সদরের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বর বলেন, গত শনিবার রাতে তার ১৩ বছর বয়সী স্কুলপড়ুয়া ছেলে জিহাদ মাতুব্বর ওয়াজ শুনতে যাওয়ার সময় এলাকার বখাটে কতিপয় কিশোর শিফাত মোল্যা(২৪), মাসুদ শেখ (২৩), মারুফ, আরাফাদ মোল্যা, সজল জিহাদ কে ধরে মারপিটের পরে একটি কবরস্থানে নিয়ে কবর খুড়ে জ্যান্ত পুতে হত্যার চেষ্টা করে।

ওই রাতেই ওই স্কুলছাত্রকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। এ ঘটনার পরে লোকজন এগিয়ে এলে তার ছেলে কোনমতে পালিয়ে রক্ষা পায়।

জিহাদ কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। হত শনিবার রাতে বাড়ির পাশের একটি মাদ্রাসায় ওয়াজ শুনতে যায়। ঐ রাতের ৬মিনিটের একটি মোবাইল ফোনের ভিডিও তে দেখা যায় সজল, সিফাতসহ বেশ কয়েজন যুবক স্কুল শিক্ষার্থী জিহাদ করে জেকেটের কলার ধরে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে ভয় দেখাতে থাকে।

একটা ছেলে কোদাল দিয়ে মাটি খুড়ে গর্ত করে তাকে জ্যান্ত মাটি দেবার ভয় দেখায়। এসময় শিফােেত কাছে কেউ একজন ফোন দিলে শিশুটিকে ছেড়ে দেয়।

এ ঘটনার পর থেকে শিশুটি ভিশন ট্রমায় আক্রান্ত হয়ে পড়েছে। শিফাতের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা আছে বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবারটি। তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

এ বিষয়ে শিফাতের সাথে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে এ ব্যাপারে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান বলেন, পুলিশ জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com