বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

বাদশাহ মিয়া: সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদিনব্যাপী নানা আয়োজনে বিজয় দিবস পালিত হয়। প্রত্যুষে মুকসুদপুর থানা ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়ে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অফিসার্স ক্লাব মাঠে দিনব্যাপী চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান

এবং সন্ধ্যায় অফিসার্স ক্লাব মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয় বিজয় দিবস উদযাপন।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com