শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর

রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষ কয়েকজন জানান, গত ১৬ ডিসেম্বরে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের নেতা কাজল গাজী বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলা একটি ভিডিও ভাইরাল হয়। এতে ক্ষোভ প্রকাশ রূপগঞ্জ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই জেরে শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সুমন নেতৃত্বে যুবদলের ৩/৪ শ লোকজন এসে কাজল গাজীর বাসায় হামলা ভাংচুর চালায়।

হামলার বিষয়ে যুবলীগ নেতা কাজল গাজীর স্ত্রী গোলাকান্দাইল ইউনিয়ন মহিলালীগ নেত্রী বিউটি বেগম সোশ্যাল মিডিয়া ফেইসবুকে একটি লাইভ করেন, তিনি সেখানে প্রশাসনের সহযোগিতা কামনা করতে শোনা যায়। তাকে বাঁচানোর আকুতি জানাতেও শোনা যায়।

এ বিষয়ে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের নেতা সুমন বলেন, এই ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের ত্রাস কাজল গাজীর কত বড় সাহস সে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে এত বড় মন্তব্য করেছে। যা আমরা মুখে আনতেও পারছি না। হামলার ঘটনা কারা ঘটিয়েছে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এই কাজলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, হামলার ঘটনা আমার জানা নাই। তবে ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের কাজল আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যে মন্তব্য করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যদি হামলা হয়ে থাকে তবে সেটা ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে হয়তো। এমন কথা শুনার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের ঠিক থাকা মুশকিল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ গ সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com