রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে সিসিডিবির কৃষি উপকরণ ও চেক বিতরণ

মুকসুদপুরে সিসিডিবির কৃষি উপকরণ ও চেক বিতরণ

বাদশাহ মিয়া:  গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপনসহ কৃষি উপকরণ ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবি’র প্রকল্প কার্যালয়ে সদস্যদের মাঝে এ চেক বিতরণ করা হয়েছে।
প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মো. আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।
প্রকল্পের জেন্ডার ও এডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রাণী মন্ডল, বঙ্গরত্ন কলেজের অধ্যক্ষ সমীর কান্তি শাখারী, উপজেলা পল্লী বিদুৎ অফিসের ডিজিএম তুষার আহমেদ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভির উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলামসহ অনান্যরা ।

এ সময় প্রকল্পের ৯০ জন সদস্যের মাঝে কৃষি উপকরণ ও চেক বিতরণ করা হয় ।প্রকল্প সহায়তার আওতায় সবজি উৎপাদক দলের ৫০ জনকে ৫ লাখ টাকার চেক, গাভী পালন দলের ২০ জনকে, ঘাস ও খড় কাটার মেশিন অনান্য আরও ২০ জনকে কেঁচোসার (ভার্মিকম্পোষ্ট) তৈরীর উপকরণাদি প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১১ জন সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com