বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন কর্মসূচি পালন

মুকসুদপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন কর্মসূচি পালন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, মুকসুদপুর শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. কবির আহমেদ, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা হেদায়েত মুন্সী, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান, ডাঃ দীপ সাহা, ডাঃ কেয়াবালা সহ আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সদস্যবৃন্দ।
জানা যায়, আজকের এ মানববন্ধন কর্মসূচিতে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, উপসচিব পদে সকল কোটা অবসান ও জনবান্ধব সিভিল সার্ভিসের গঠনের দাবি পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com