বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ২

মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ২

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে । এই ঘটনায় প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে স্বাভাবিক হয়। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে মাদারীপুর গামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস, ভাংগা গামী একটি মোটরসাইকেলকে চাঁপা দেয়। এসময় মোটরসাইকেল চালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হয় । মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে বাসের চাপায় মোটর সাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com