শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার বিচার দাবীতে সংবাদ সম্মেলন

মুকসুদপুরে ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার বিচার দাবীতে সংবাদ সম্মেলন

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আলম মোল্যার ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাহিরবাগ গ্রামে  নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেছেন  ভুক্তভোগী পরিবার।

এ সময় তিনি উল্লেখ করেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৩ বছর ধরে প্রতিপক্ষ সেনাবাহিনীতে কর্মরত সেনা সদস্য রুবায়েত হোসেন, একই গ্রামের আইউব আলী মিয়ার ছেলে  মহিদ মিয়া, তৌহিদ মিয়া,  বারেক মিয়ার ছেলে পান্নু মিয়া, নিখিল দাসের ছেলে নিমাই দাসদের সাথে শত্রুতা চলে আসছে।

গত ১৩ মার্চ আমাকে মেরে ফেলার উদ্দ্যেশ্যে প্রতিপক্ষের লোকেরা নানা ভাবে চক্রান্ত করে৷ তারা বিভিন্নভাবে ফন্দি আটতে থাকে সুযোগ বুঝে এহেন কাজ করতে। ঘটনার দিন ভোর রাতে একদল লোক সন্ত্রাসী কায়দায় আমার ওপর আক্রমণ করে মাথায় আঘাত করে।

পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে আমি কাশিয়ানি সেনা ক্যাম্পে একটি অভিযোগ করলেও পরের দিন সকালে মিমাংসা করার মর্মে অপেক্ষা করি।  তবে প্রতিপক্ষ তার অপেক্ষা না করেই হঠাৎ আক্রমণ করে আমাকে মেরে ফেলার উদ্দ্যেশ্যে এ আঘাত করে।

বর্তমানে আমিও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি। যে কোন সময় আমাদেরকে হত্যা করা হতে পারে।

এ বিষয় একজন ভুক্তভোগী হিসেবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমি এ ঘটনার দ্রুত বিচার দাবী করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com