বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ওয়ার্ড বিএনপি সভাপতি ইয়াছিন শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে ওয়ার্ড বিএনপি সভাপতি ইয়াছিন শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে খান্দারপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াছিন শেখের হত্যার হুকুমদাতা ফায়েকুজ্জামান ও তার সহযোগীদের ফাঁসির দাবীতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার খান্দারপাড়া বাজারে খান্দারপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনসহ এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তৃতা করেন, খান্দারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সাহিদুল ইসলাম মুন্সি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাফর শেখ, সমাজসেবী মোমিন শেখ, ইয়াছিনের স্ত্রী ঝর্ণা বেগম, ভাতিজা লাইজু খানম, মেয়ে রাবেয়া খানম প্রমূখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com