শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল

মুকসুদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২২ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুর সদর ইদগাহ ময়দানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় ৬’শতাধিক রোজাদার অংশ নেন।

ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন আইনজীবি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম শরীফ। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন। সঞ্চলনা করেন হাফেজ মাহাদি হাসান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com