রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা

মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

উপজেলার মহারাজপুর ইউনিয়নের উত্তর নারায়ণপুর আশ্রয়ণ প্রকল্পের ৪৫ নং ঘরের মালিক, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মিজানুর রহমানের স্ত্রী চায়না বেগমের হাতে, দুই বান্ডিল ঢেউটিন এবং ১০ কেজি ভিজিএফ চাল অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে, উত্তর নারায়ণপুর আশ্রয়ণ প্রকল্পের মিজানুর রহমানের ঘরে, অজ্ঞাত কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসত ঘরটি পুড়ে পরিবারটির প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com