বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমনের চালক নিহত

মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমনের চালক নিহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমনের চালক নিহত এবং দুইজন যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে । নিহত নসিমন চালক ইমন ব্যাপারী (২৭) মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার খলিল বেপারীর ছেলে । গুরুতর আহত দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী নসিমনকে পিছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয় । এসময় নসিমনের চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং নসিমনের দুইজন যাত্রী গুরুতর আহত হয় ।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com