বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া ঢাকায় গ্রেপ্তার

মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া ঢাকায় গ্রেপ্তার

বাংলার নয়ন সংবাদঃ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাবির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য,বরইতলা-মুকসুদপুর- কাশিয়ানি আঞ্চলিক বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন।

ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলায় এজাহারভুক্ত আসামি। উত্তরা পশ্চিম থানায় ১৩ জানুয়ারি মামলাটি করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলাও রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com