শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
কোটালীপাড়া হাসপাতালের পেছনে নবজাতকের মরদেহ খুঁজে পেল কুকুর!

কোটালীপাড়া হাসপাতালের পেছনে নবজাতকের মরদেহ খুঁজে পেল কুকুর!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের পেছনে দুটি কুকুর একটি ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করছিল। এ সময় ব্যাগ থেকে বেরিয়ে আসে এক নবজাতকের মরদেহ। থমকে যান পথচারীরা। মুহূর্তের মধ্যে চারিদিকে শোরগোল পড়ে যায়।

ঘটনাটি ঘটে আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, আজ বুধবার বিকেলে হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পেছনে দুটি কুকুর একটি ব্যাগ নিয়ে টানাটানি করছিল। এ সময় ব্যাগটি থেকে সদ্য ভূমিষ্ট এক শিশুর মরদেহ বেরিয়ে আসে। পথচারীরা এই দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com