মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে এক মেট্রিক টন পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমাণা

গোপালগঞ্জে এক মেট্রিক টন পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমাণা

কোটালিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জে অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত এক মেট্রিক টন পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচার মো. রাসেল মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবরা গ্রামের মো সুজনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন সাইজের প্রায় ১ মেট্রিক টন পলিথিন ব্যাগ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com