বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের ট্রাফিক নিয়োন্ত্রন আইনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার কলেজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
গত ৬ মে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায়, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি কোর্সের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।
এরই অংশ হিসেবে ট্রাফিক সার্জেন্ট শ্যামল বিশ্বাস, ট্রাফিক পুলিশের বিভিন্ন আইনসহ মোটরযানের কাগজ সম্পর্কে প্রশিক্ষণ দেন।