রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
৫০ এভি রেস্টুরেন্টের রাহাতের ক্ষমতার উৎস কোথায় ?

৫০ এভি রেস্টুরেন্টের রাহাতের ক্ষমতার উৎস কোথায় ?

সাভার প্রতিনিধি: সাভারের ৫০ এভি রেস্টুরেন্ট যেন এখন শুধু খাবারের জায়গা নয়, অভিযোগের আঁতুড়ঘর। প্রতিষ্ঠানটির মালিক রকিবুল হাসান রাহাতের বিরুদ্ধে নারী বুলিং, রাজনৈতিক হামলায় অংশগ্রহণ এবং রেস্টুরেন্টকে অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত করার অভিযোগ উঠে এসেছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট দেখিয়ে এতদিন এসব কাজ করছেন তিনি।

‘ফারজান’ (ছদ্মনাম) নামের এক তরুণী অভিযোগ করেন, “রাহাতের সঙ্গে পরিচয় হয় রেস্টুরেন্টে। কয়েকবার যাতায়াতের পর সে আমার প্রতি অনৈতিক ইঙ্গিত দেয়। প্রতিবাদ করলে ভয় দেখায় এবং বলে, আমি ক্ষমতাধর নেতাদের ঘনিষ্ঠ – আমার কিছুই হবে না।” ফারজানের দাবি, রাহাত আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা ও উপজেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ‘আশীর্বাদপুষ্ট’।

এই রাহাতই ২০২৪ সালের জুলাই মাসে সাভারে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলার নেপথ্য কারিগর বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। দাবি করা হচ্ছে, তিনি ও তার ক্যাডার বাহিনী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আন্দোলন দমন করেন, যা স্থানীয়ভাবে ‘গণতন্ত্রের মুখে চপেটাঘাত’ হিসেবে বিবেচিত হয়েছে।

আরও অভিযোগ, তার রেস্টুরেন্টে নিয়মিত চলে পার্টি, মাদক ও নারী সংশ্লিষ্ট কর্মকাণ্ড। স্থানীয় বাসিন্দারা বলছেন, “৫০ এভিতে পরিবার নিয়ে ঢোকা তো দূরের কথা, রাস্তাও পার হওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।”

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার রাহাত এখনও দাপিয়ে বেড়াচ্ছে!

সাভারে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা একটি সন্ত্রাসী চক্রের অন্যতম নেতৃত্বদানকারী হিসেবে উঠে এসেছে রকিবুল হাসান রাহাতের নাম। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কার্যক্রমে জড়িত থাকা, চাঁদাবাজি, নারী নির্যাতন, ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন তিনি।

রাহাত সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী বলেও দাবি রয়েছে। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান “৫০ এভি রেস্তোরাঁ” উদ্বোধনেও ওই নেতার উপস্থিতি ছিল।

জুলাই আন্দোলনে সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ

২০২৪ সালের জুলাই মাসে সাভারে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় যে হামলার ঘটনা ঘটে, সেখানে রাহাত ও তার ক্যাডারদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এ হামলায় সহায়তা করেছেন রাহাত।

চাঁদাবাজি ও সামাজিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ

স্থানীয় হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির ব্যানারে রাহাত নিয়মিত চাঁদা আদায়ের সঙ্গে যুক্ত রয়েছেন বলে একাধিক ভুক্তভোগী জানিয়েছেন। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উদ্দেশ্যে অশোভন বার্তা, হয়রানি ও চরিত্রহননের মতো অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এই বিষয়ে সাভারের এক নারী ভুক্তভোগী মিথিলা (ছদ্মনাম) জানান:

“আমি রাহাতের হাতে ব্যক্তিগতভাবে হয়রানির শিকার হয়েছি। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং গণমাধ্যমের সহযোগিতাও চাই।”

৫০ এভি রেস্তোরাঁ – ব্যবসা নাকি অসামাজিক কর্মকাণ্ডের আড়াল?

সাভারে অবস্থিত “৫০ এভি রেস্তোরাঁ” নামে একটি হাই-প্রোফাইল খাবারের প্রতিষ্ঠান পরিচালনা করেন রাহাত, যা ইতিমধ্যেই নানা বিতর্কে জড়িয়েছে। গ্রাহকদের অভিযোগ, অতিমূল্য এবং নিম্নমানের খাবারের পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলে বলে দাবি করা হচ্ছে। এসব কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে রাহাতের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

রাজনৈতিক সংযোগ ও বিদেশে পলায়নের পরিকল্পনা

রাহাতের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও, তার বিরুদ্ধে কার্যকর কোনো আইনগত ব্যবস্থা না নেওয়াকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব খাটানোর বিষয়টি। সামাজিক মাধ্যমে রাহাতের সাভারের বিতর্কিত সংসদ সদস্য ডা. মুরাদ জং-এর সঙ্গে একাধিক ভিডিও রয়েছে, যেখানে তাকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

অনুসন্ধানে দেখা গেছে, রেস্তোরাঁটির মালিকানা হস্তান্তর কাগজে-কলমে হলেও তিনি এখনো মূল নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছেন। সূত্র বলছে, রাহাত খুব শিগগিরই দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

এ সব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রাহাত এর মুঠোফোন ০১৮৮৩৩৮২৮৯২ নং এ যোগাযোগ করার চেষ্টা করেও কোন সদুত্তর পাওয়া যায় নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com