রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মুকসুদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বাংলার নয়ন সংবাদঃ

আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (৩০মে) বিকেলে উপজেলার বরইতলা বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আঃ আজিজ মোল্লার সভাপতিত্বে ও দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবজান মিয়া, মুকসুদপুর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মুরাদ, গোপালগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব বদরুজ্জামান এজাজ, মুকসুদপুর থানা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com