শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে কুমার নদে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

মুকসুদপুরে কুমার নদে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে খালাতো বোনের বিয়েতে এসে পানিতে ডুবে মিম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় অপর খালাতো বোন সামিয়া আক্তার (১০) অসুস্থ হয়।

আজ বুধবার (১১জুন) মুকসুদপুর উপজেলার লাখাইরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী। অপর আহত সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও ৪র্থ শ্রেনির ছাত্রী। এরা দুইজন খালাতো বোন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের খালু আজগর আলী ফকির জানিয়েছেন, আমার মেয়ের বিয়েতে পরিবারের সাথে মিম আক্তার ও সামিয়া বেড়াতে আসে। আজ সকালে দু’জনে বাড়ীর পাশের কুমার নদে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মিম পানিতে তলিয়ে যায়। এসময় মিমকে বাঁচাতে গিয়ে সামিয়াও পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিমকে মৃত ঘোষনা করে। উন্নত চিকিৎসার জন্য সামিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোস্তফা কামাল বলেন, নদীতে গোসল করতে নামে দুই খালাতো বোন। একজন মারা গেছে। অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com