শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী নেতা কামরুজ্জামান কামাল।

আজ শনিবার (১৪ জুন) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন তিনি।

দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত হবেন উল্লেখ করে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার “যুব ও ক্রীড়া সম্পাদক” হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি। হৃদরোগে আক্রান্তসহ শারীরিক নানাবিধ সমস্যায় ভোগার কারনে শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়।

তিনি আরো বলেন, এ কারনে তিনি স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে অবসর গ্রহন করেন। ফলে তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। এতে আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং আর কখনো তিনি রাজনীতি করবো না বলেও উল্লেখ করেন।

এসময বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com