রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ঈদের ছুটিতেও সেবা দিয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র

মুকসুদপুরে ঈদের ছুটিতেও সেবা দিয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র

বাংলার নয়ন সংবাদঃ
ঈদুল আজহার ছুটিতেও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের কৃষ্ণাদিয়া শেখ তফুরুন নেছা রাজ্জাক ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা প্রসবকালীন সেবা পেয়েছেন গর্ভবতী নারীরা।

ঈদের দিনে সেবা পেয়ে খুশি গর্ভবর্তী মা ও তাদের পরিবার।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় পরিবার পরিকল্পনা এ সেবা চালু রাখা হয়।

এবার ঈদুল আজহার সরকারি ছুটিতে কেন্দ্রটিতে তিনটি নরমাল ডেলিভারি করানো হয়। এ ছাড়া অন্যান্য দিনের মতো গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, প্রসব পরবর্তী পরিচর্যা, নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও পদ্ধতি প্রদান করা হয়।

গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের অভিভাবক উপ পরিচালক সোহেল পারভেজ, সহকারী পরিচালক শেখ মো. আরমান, সহকারী পরিচালক সিসি ডা. শুভ্রদেব হীরার সার্বিক তত্ত্বাবধানে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবীর, ডাঃ পংকজ হালদার মেডিকেল অফিসার এমসি এইচ-এফপি, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ রাকিবুল ইসলাম তুষার ও অনিমেষ বালা উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনিমেষ বলেন, ‘ঈদের দিন সবাই যখন পরিবার নিয়ে ঈদ আনন্দে ব্যস্ত। আমরা তখন রোগীদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছি। সেবা দিয়ে যখন একজন রোগীর মুখে হাসি দেখতে পাই, তখনই মনে হয় এটাই আমাদের ঈদের আনন্দ। রোগীরাও আমাদের পরিবারের মতো। তাদের পাশে থাকাও এক ধরণের আনন্দ। গর্ভবতী মায়েরদের অন্যান্য সেবা দিয়েছি।

গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল পারভেজ বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনায় জেলা ও উপজেলা কর্মকর্তাদের তদারকিতে মাঠপর্যায়ের কর্মচারীরা ঈদের ছুটিতেও সেবাদান কার্যক্রম অব্যাহত রাখা হয়। ছুটির মধ্যে কৃষ্ণাদিয়া শেখ তফুরুন নেছা রাজ্জাক ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রম চলমান ছিল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com