বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ৷

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ৷

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
আজ রবিবার সকালে উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড় ও আরডিও এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস।

এ সময় জেলা পরিষদ ৫০ টি, পানি উন্নয়ন বোর্ড ৮৩ টি এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে ৬০ টিসহ মোট ১৯৩ টি অবৈধ কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় উপ-প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসসহ পুলিশ, র‌্যাব , সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আনসার এবং গ্রাম পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাসেল মুন্সী জানান, দীর্ঘ দিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড়, আরডিও এলাকায় জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। ১৪দিন দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তারা অবৈধস্থাপনা সরায় নি। এ কারণে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানানা।
সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম বলেন, আমাদের ১.৫ জায়গা থেকে ৬০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তির মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com