শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন

আর টি হাসানঃ

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া পেশাগত দায়িত্ব পালন কালে চর্তূমুখী সড়কদূর্ঘটনায়  নিহত পুলিশ সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ ই জুন ) মাগরিববাদ তার নিজ বাসভবনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

নিহত পুলিশের টিএসআই কামরুজ্জামান লাবলু  সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের আবুল কাশেম মাতুব্বরের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ বহু আত্মীয় স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এসময় জানাজার নামাজে উপস্থিত ছিলেন ফরিদপুর হাইওয়ে পুলিশের বিভাগীয় প্রধান পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন,মুহাম্মাদ শাহিনুর আলম খান, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান,সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, ফরিদপুর জেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মুহাম্মাদ বদরউদ্দিন,সালথা,নগরকান্দা জামায়াত ইসলামের সংসদ সদস্য পদ প্রার্থী মা: মুহাম্মাদ সোহরাব হোসেন।সালথা উপজেলা জামায়ত ইসলামের আমির মাওঃ মো: আবুল ফজল মুরাদ  বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মজিবুর রহমান,ও সালথা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ ও।জানাজার আগ-মুহুর্তে  এডিশনাল ডিআইজি শাহিনুর আলম বলেন, তিনি দেশের জন্য যে অসামান্য অবদান রেখেছেন, তা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ রাব্বুল আ’লামীন তাকে জান্নাত নসীব করুন”। শেষে বাংলাদেশ পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয় ও দোয়ার মাধ্যমে দাফন সম্পন্ন হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com