শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ

মুকসুদপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের বিরুদ্ধে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের পাশে
৯৫ নং মহারাজপুর মৌজার, ৯৬ নং ছোট বনগ্রামের এস এ -০২ খতিয়ানের ১৪৩৩, ১৫২ নং দাগের ২৫২ বর্গফুট জমি বানিজ্যিক ভাবে ইজারা নিয়ে, ছোট বনগ্রামের ফারুক মোল্লার ছেলে এস এম নাসির মাহমুদ টিনের ঘর তুলে ব্যবসা করে আসছেন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের পিতা, একই গ্রামের মোতালেব সরদার নাসিরের ঘর ভেঙে দিয়ে, সরকারি জায়গা দখল করে ঘর তুলেছেন। সেই সাথে সরকারি জায়গার অনেক বছরের পুরনো লক্ষাধিক টাকা মূল্যের দুটি গাছ কেটে ফেলেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে মোতালেব সরদার জানান, আমার ছেলে ছাত্রদল নেতা, আমার গাছ আমি কেটেছি। গাছ কাটার সময় আমার ছেলে ছিল।

এবিষয়ে ছাত্রদল নেতা জাহিদুল সরদারের সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে চাননি বলে ঘটনাস্থল ত্যাগ করেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন জানান, কারো ব্যক্তিগত দায় দল নিবেনা। ঘটনার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি সত্য হলে তদতন্ত পূর্বক দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

মহারাজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি জানার পর ঘটনাস্থলে সার্ভেয়ার নিয়ে মাপ দিয়েছি, এতে ঘর এবং গাছ দুটি সরকারি জায়গার মধ্যেই আছে। গাছ জব্দ করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার জানান, বিষয়টি আমি জেনেছি, সার্ভেয়ার প্রতিবেদন দিলে ব্যাবস্থা নিবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com