শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
কাশিয়ানীতে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার

কাশিয়ানীতে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের সক্রিয় ৮ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, গাঁজা সেবনের কল্কি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), হোগলাকান্দি গ্রামে মনির মুন্সীর ছেলে হামজা মুন্সী (২০), একই গ্রামের আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম ইয়ামিন শরীফ (২০), একই গ্রামের জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০), এস্কেন মুন্সীর ছেলে আশিক মুন্সী (২০) ও দোলাগ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।

আজ শনিবার কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমাণা করে জেলহাজতে পাঠিয়েছেন।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও বলেন, ‘সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃক্সলা পরিস্থিতি সমুন্নত রাখতে সব ধরণের অপরাধীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com