শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আমাদের সময়ের জিয়াদুল ইসলাম

এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আমাদের সময়ের জিয়াদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম।

আজ বুধবার (২ জুলাই) ইআরএফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহন করেন। এসএমই খাতে অর্থায়ন জটিলতা নিয়ে দুই পর্বের সিরিজ প্রতিবেদনের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুসফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল থেকে মোট ২১ জন রিপোর্টার এই পুরস্কার পান। এর আগে জিয়াদুল ইসলাম ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪, ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ এবং বিসিসিসিআই-ইআরএফ জার্নালিজম অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন। তার আগে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৯ ও নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ এবং দুর্নীতিবিরোধী সাংবাদিকতার জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com