রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুকসুদপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নারী ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

বুধবার (০২ জুলাই)  দুপুরে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামের রাবিয়া আক্তার (৩২) কে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত রাবিয়া আক্তার উপজেলার গোপ্তরগাতী গ্রামের মেহেদী শিকদারের স্ত্রী।

মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোঃ মহসিন, মুহাম্মদ রেজাউল করিম, সিপাই সর্ব জনাব দিপংকর মজুমদার, মোহাম্মদ মিজানুর রহমান, মেহেদী হাসান, শেখ নজরে ইমাম, সিরাজুল বেপারী এবং রূপা খাতুন এদের সমন্বয়ে একটি রেডিং টিম নিয়ে উপজেলার গোপ্তরগাতী গ্রামের আসামী রাবিয়া আক্তার (৩২) এর বাড়িতে ঘেরাও করলে রাবিয়াকে তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।

মুকসুদপুর থানা ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়ের হয়েছে, আসামীকে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com