শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে “সোনালী অতীত প্রজন্ম ৯০” সংগঠনের কৃতী ছাত্রীদের সম্মাননা প্রদান

মুকসুদপুরে “সোনালী অতীত প্রজন্ম ৯০” সংগঠনের কৃতী ছাত্রীদের সম্মাননা প্রদান

বাংলার নয়ন সংবাদঃ
২০২৪ সালের ফুটবল প্রতিযোগিতায় ঢাকা বিভাগের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১৮৯ নং ঠোলনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা। এই অনন্য
অর্জনের স্বীকৃতি ও তাদের উৎসাহিত জোগাতে “সোনালী অতীত প্রজন্ম ‘৯০” সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ের কৃতী ছাত্রীদের সম্মাননা স্মারক, মূল্যবান শিক্ষামূলক বই সহ আর্থিক অনুদান প্রদান করা হয়।

৪ জুলাই (শুক্রবার) ঠোলনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সদস্যবৃন্দ উপস্থিত থেকে স্কুলের ছাত্রীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যবৃন্দ জানান, তারা ভবিষ্যতেও এরকম সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
“সোনালী অতীত প্রজন্ম ‘৯০” কেবল একটি সামাজিক সংগঠন নয়; এটি একটি মানবিক প্ল্যাটফর্ম যা সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মেয়েদের এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, গোটা এলাকার জন্য গর্বের বিষয়। এমন অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com